শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১০:৫৪ এএম, ২০২২-০৪-২৮
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তার বাংলাদেশী প্রতিপক্ষ শেখ হাসিনার কাছে নয়াদিল্লি সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর করতে আজ বৃহস্পতিবার এখানে সরকারি সফর করবেন। সরকারি সূত্র এখানে জানিয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে রাজধানীর কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ) বঙ্গবন্ধু ঘাঁটিতে পৌঁছানোর কথা রয়েছে।
জয়শঙ্কর বিকেল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর বিকেল ৫টায় ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। পরে পররাষ্ট্রমন্ত্রী ফরেন সার্ভিস একাডেমিতে জয়শঙ্করের সম্মানে ইফতার এবং নৈশভোজের আয়োজন করবেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণায় এক বিবৃতিতে বলেছে, ‘বাংলাদেশে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরকে দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশ বছর পূর্তি উদযাপনের পরিপ্রেক্ষিতে উভয় দেশের মধ্যে ঘন ঘন দ্বিপক্ষীয় উচ্চ-পর্যায়ের সফর বিনিময় হিসেবে দেখা হচ্ছে।’ভারতের পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ ২০২১ সালের মার্চ মাসে বাংলাদেশ সফর করেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বলেছেন, জয়শঙ্কর কিছু ভালো খবর নিয়ে আসতে পারেন... ‘তিনি আমাদের সারপ্রাইজ দেবেন।’
মোমেন বলেন, তিনি তার ভারতীয় প্রতিপক্ষের সফরে খুশি কারণ বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি ‘মধুর’ সম্পর্ক বিরাজ করছে। তিনি আরো বলেন, ‘আমরা সবসময় তাকে (জয়শঙ্কর) এখানে স্বাগত জানাই।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সফরকালে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বাংলাদেশ-ভারত জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) সপ্তম বৈঠকের তারিখ ঠিক করা হবে।মোমেন বলেন, ‘আমরা আমাদের সকল প্রধান দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করব।’
‘ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা সোমবার নয়াদিল্লিতে গণমাধ্যমকে জানিয়েছেন, জয়শঙ্কর এ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ভারতের প্রধানমন্ত্রী মোদির আমন্ত্রণপত্র হস্তান্তর করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ইন্ডিয়ান ইকোনমিক সামিটে যোগ দিতে সর্বশেষ ২০১৯ সালের ৩ থেকে ৬ অক্টোবর নয়াদিল্লি সফর করেন। সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করেন।
এছাড়া ভারতের প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গত বছর ২৬-২৭ মার্চ পর্যন্ত বাংলাদেশ সফর করেন। ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ বাংলাদেশের ৫০ তম বিজয় দিবস উদযাপনে যোগ দিতে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে গত ১৫-১৭ ডিসেম্বর বাংলাদেশে রাষ্ট্রীয় সফর করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited